বঙ্গ বিজেপিতে বিদ্রোহ সামলাতে এগিয়ে মুকুল - The News Lion

বঙ্গ বিজেপিতে বিদ্রোহ সামলাতে এগিয়ে মুকুল


 

পদ হারিয়ে যখন একের পর এক আক্ষেপের সুর বেরিয়ে আসছে রাহুলের কণ্ঠ থেকে, তখন সেই অভিমান প্রশমনে রাহুল সিনহাকে দলের মুখ হিসেবে বর্ণনা করলেন মুকুল রায়। মুকুল বলেন, রাহুল সিনহা হলেন বাংলায় বিজেপির মুখ। তিনি ৪০ বছর ধরে দলের সেবা করে আসছেন। তিনি একজন অনুগত সৈনিক, তাই তিনি অভিমান করে কী বললেন সেটা বড় কথা নয়। 


মুকুল রায় একেবারে সর্বভারতীয় সহ সভপাতির মতই রাহুল ইস্যু হ্যান্ডেল করে তিনি সবাইকে একযোগে লড়াইয়ের বার্তা দিলেন। তিনি বললেন সামনেই ২০২১-এর নির্বাচন। বাংলা জয় আমাদের সকলের লক্ষ্য, সেই লক্ষ্যে পৌঁছতে স্বার্থত্যাগ করে আমাদের লড়াইয়ের ময়দানে নামতে হবে।


তবে বাংলার রাজনৈতিক মহল মনে করছে রাহুলকে সরিয়ে মুকুল রায় বাংলায় বেশ জাঁকিয়ে বসেছেন। দিলীপ ঘোষের আধিপত্যেও তিনি ভাগ বসিয়েছেন সর্বভারতীয় সহসভাপতি হয়ে। ফলে বিজেপিতে মুকুল রায় এখন চালকের আসনে। তিনিই এবার অভিভাবকত্ব করবেন। 


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.