খাগড়াগড় বিস্ফোরণকাণ্ডে ধৃত আইএস জঙ্গির ভয়ে সাক্ষ্যদান এড়ালেন দুই সাক্ষী - The News Lion

খাগড়াগড় বিস্ফোরণকাণ্ডে ধৃত আইএস জঙ্গির ভয়ে সাক্ষ্যদান এড়ালেন দুই সাক্ষী




২০১৬ সালে বর্ধমান রেল স্টেশনে সিআইডি-র হাতে গ্রেফতার হয় খাগড়াগড় বিস্ফোরণকাণ্ডের মাথা, বীরভূমের বাসিন্দা আবু মুসা।  এনআইএ সূত্রের খবর, এই মামলায় দু’জন সাক্ষী আছে। কিন্তু  এবার সেই খাগড়াগড় বিস্ফোরণকাণ্ডের মূল চক্রী ধৃত আইএস জঙ্গি আবু মুসার ভয়ে সাক্ষ্যদান এড়ালেন দুই সাক্ষী।  যারা আদালতে সাক্ষ্যদানে হাজিরা এড়িয়ে গিয়েছেন। যার জন্য দু’জনের জন্য ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে। 



 চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই আদালত কক্ষে বিচারকের উদ্দেশে জুতো ছুড়েছিল মুসা। বলেছিল, "আমার বিচার আল্লা করবে। আপনার বিচার করার কোনও অধিকার নেই।" এই ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়ায় আদালত কক্ষে।  বিচারককে উদ্দেশ করে অবমাননাকর মন্তব্য করে মুসা। বলে, "আপনার বিচার করার কোনও অধিকার নেই।" অভিযোগ, বিচারককে উদ্দেশ করে গালিগালাজ করতে থাকে।



আত্মহত্যার হুমকিও দেয় ধৃত আইএস জঙ্গি।    বিচারাধীন অবস্থায় মুসার বিরুদ্ধে এর আগেও অভিযোগ উঠেছে। আলিপুর ও প্রেসিডেন্সি জেলে থাকাকালীন দুই ওয়ার্ডেনের এক জনকে গলা টিপে অপর জনকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে মারার চেষ্টা করেন।  আর সেই কারনেই ভয় পেয়ে মুসার বিরুদ্ধে সাক্ষ্যদান এড়ালেন দুই সাক্ষী।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.