অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ পায়েল ঘোষের - The News Lion

অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ পায়েল ঘোষের




ড্রাগ থেকে নেপোটিজম। এই মুহূর্তে বিতর্কের শীর্ষে বলিউড। একের পর এক প্রথম সারির অভিনেতা-পরিচালকদের বিরুদ্ধে সামনে আসছে একাধিক অভিযোগ। তার মধ্যেই এবার
বলিউডের জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করলেন পায়েল ঘোষ। বাঙালি-কন্যা পায়েলের ওই বিস্ফোরক অভিযোগের পর ফের জোর কদমে শোরগোল শুরু হয়েছে বি টাউনে। 



অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ নিয়ে পায়েল বলেন,  অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যে বিস্ফোরক অভিযোগ তিনি করেছেন, তা আজকের নয়।  ২০১৫-১৬ সাল নাগাদ অনুরাগ তাঁর সঙ্গে ওই ধরনের অশ্লীল ব্যবহার করেন। পায়েলের দাবি অনুযায়ী, ফিল্ম ইন্ডাস্ট্রিতে যখন তিনি পা রাখতে শুরু করেন সবে সবে, সেই সময় একবার অনুরাগ কাশ্যপের সঙ্গে তাঁর অফিসে দেখা করতে যান তিনি।



অনুরাগের সঙ্গে দেখা করতে যাওয়ার পর প্রথম দিন তাঁকে বেশ অনেকটা সময় বসিয়ে রেখে অপেক্ষা করান।  যদিও সেদিন তাঁর সঙ্গে অনুরাগ কোনও কথা বলেননি। উলটে পরদিন ফের পায়েল যাতে পরিচালকের সঙ্গে দেখা করতে যান, সে কথা জানানো হয়।   প্রথমদিনের পর পায়েল যখন দ্বিতীয় দিন অনুরাগের সঙ্গে দেখা করতে যান, তখন পরিচালক মদ্যপান করছিলেন। সেই সঙ্গে চলছিল তাঁর ধূমপানের পালাও। যা সাধারণ সিগারেটের ধোঁয়া নয় বলে দাবি করেন পায়েল। এরপরই পায়েলকে মদ্যপানের প্রস্তাব দেন অনুরাগ। শুধু তাই নয়, তাঁকে নির্জন ঘরে ডেকে নিয়ে গিয়ে নীল ছবি চালিয়ে দিয়ে অশ্লীল ব্যবহার শুরু করেন অনুরাগ।



  তিনি ওইদিন কোনওভাবেই প্রস্তুত নন বলে পরিচালককে জানান। যা শুনে অনুরাগ বেশ খানিকটা বিরক্ত হন বলে জানান পায়েল।  পায়েলের দাবি, ওই সময় অনুরাগ বম্বে ভেলভেটের শ্যুটিং করছিলেন।  ফলে তিনি নেশায় আচ্ছন্ন হয়ে বলতে শুরু করেন, হুমা কুরেশি থেকে রিচা চাড্ডা, বলিউডের অনেক অভিনেত্রীকেই জনপ্রিয় করেছেন তিনি।  ফলে হুমা, রিচাদের যখনই ডাকেন, তাঁরা তখন অনুরাগের কাছে এসে হাজির হন বলে পায়েলকে জানান পরিচালক।



শুধু তাই নয়, ফিল্মি কেরিয়ারে তিনি কমপক্ষে ২০০ জনকে শয্যাসঙ্গিনী করেছেন বলেও পায়েলকে স্পষ্ট জানান অনুরাগ। পরিচালকের সেদিনের ব্যবহারে কার্যত ঘাবড়ে যান পায়েল।  ওইদিনের ঘটনার পর তিনি আর কখনও অনুরাগ কাশ্যপের সঙ্গে দেখা করা তো দূরে থাক, কখনও যোগাযোগও করেননি বলে দাবি করেন পায়েল।   

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.