বিজেপি নেতার বাড়িতে মুড়িমুড়কির মতো বোমা বিস্ফোরন - The News Lion

বিজেপি নেতার বাড়িতে মুড়িমুড়কির মতো বোমা বিস্ফোরন




 রাজ্য বিজেপির সহ-সভাপতি ও ব্যারাকপুরের এমপি অর্জুন সিংহের বাড়ি ও দলীয় কার্যালয়ের সামনে বোমা হামলা। বৃহস্পতিবার দুপুরে দলীয় কার্যালয়ে একটি সংবাদ সম্মেলন করেন অর্জুন সিং। সেখান থেকে ফিরে বাড়িতে ঢোকার পরেই বোমা হামলা শুরু হয়। বৃহস্পতিবার মুড়িমুড়কির মতো বোমা বিস্ফোরিত হয়েছে। তবে এতে অর্জুন সিং বা তার দলের কেউ হতাহত হননি।



প্রকাশ্য দিবালোকে অর্জুন সিংহের মতো দাপুটে নেতার বাড়ির চারপাশে বোমা হামলায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।  অর্জুন সিংহ বলেন, আমি বাড়ি ঢোকার সময়ই কিছু সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করি। জামাকাপড় ছেড়ে নিচে এসেছিলাম আমার নিরাপত্তারক্ষীদের সতর্ক করতে যে, গোলমাল হতে পারে। কিন্তু কিছু বলার আগেই বোমা পড়তে শুরু করল।




একটা বোমা তো আমার একেবারে সামনেই পড়ল। বাকিগুলো চারপাশে। এ সময় নিরাপত্তাকমর্মীরা তাদের তাড়া করলে বোমা মারতে মারতে দুর্বৃত্তরা পালিয়ে যায়।  অর্জুন সিংহের দাবি, তাকে খুন করতেই এই হামলা চালানো হয়েছিল। পুলিশ এবং প্রশাসনের মদতেই তৃণমূল তাকে খুন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে রাজ্য বিজেপির সহ-সভাপতির অভিযোগ।




কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.