প্রধানমন্ত্রী জন্মদিন উপলক্ষ্যে চালু করা হয়েছে ‘সেবা সপ্তাহ’ - The News Lion

প্রধানমন্ত্রী জন্মদিন উপলক্ষ্যে চালু করা হয়েছে ‘সেবা সপ্তাহ’




আজ প্রধানমন্ত্রী জন্মদিন। ৭০ বছর পার করে ৭১-এ পা দিলেন তিনি। ঘড়ির কাঁটা ১২টা বাজতেই প্রধানমন্ত্রীর জন্মদিন পালন শুরু করে দেন বিজেপি কর্মীরা। কোথাও লাড্ডু বিলি করে আবার কোথাও বাজি ফাটিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করা হয়।

এই উপলক্ষ্যে বিশেষ প্রস্তুতি নিয়েছে ভারতীয় জনতা পার্টি । চালু করা হয়েছে ‘সেবা সপ্তাহ’, যা ১৪ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বর অবধি চলবে।নরেন্দ্র মোদীর জন্মদিনে আয়োজিত এই সেবা সপ্তাহে মন্ডল থেকে বুথ পর্যায়ের প্রতিটি ইউনিটের কর্মীরা নিজ নিজ জায়গায় সেবার বিভিন্ন কাজ করবেন।



এ বিষয়ে জে পি নাড্ডা বলেন, হাসপাতালে ফল বিতরণ হোক, বাচ্চাদের বই দেওয়া হোক বা রক্তদান আয়োজন করা হোক , এমন কাজ সর্বত্রই করা হবে । এছাড়া মঙ্গলবার তিনি বলেন, প্রতিটি বিজেপি কর্মী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জীবন থেকে অনুপ্রেরণা নিয়ে জনসেবাতে নিয়োজিত রয়েছেন।  প্রধানমন্ত্রী মোদীর ৭০ তম জন্মদিন হওয়ায় ‘সেবা সপ্তাহ’ চলাকালীন এর থিম হবে ‘৭০’।



 পার্টির জারি করা বিজ্ঞপ্তি অনুসারে, ৭০ জন বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিকে তাঁদের প্রয়োজনীয় পণ্য সরবরাহ করা হবে। এছাড়া ৭০ জন দৃষ্টিহীন ব্যক্তিকে চশমাও দেওয়া হবে।     বলা হচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিত্ব ও কাজের বিষয়ে ওয়েবিনারদের মাধ্যমে ৭০ টি বড় ভার্চুয়াল সম্মেলনও অনুষ্ঠিত হবে। এজন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিজেপি। এছাড়া প্রতিটি বুথ স্তরে ৭০ টি চারা রোপণ করা থেকে শুরু করে সমস্ত জেলা সদরের ৭০ টি স্থানে পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে বলে জানা গিয়েছে।   

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.