অবশেষে কড়া নজরদারিতে চালু হল মেট্রো পরিষেবা
অবশেষে কড়া নজরদাড়িতে চালু হল মেট্রো পরিষেবা। নয়াদিল্লি ও হরিয়ানার কয়েকটি বিশেষ শহরে শুরু হল মেট্রো পরিষেবা। হলুদ লাইনে সকাল ৭ টা থেকে চালু হয়েছে মেট্রো। পূর্বের ঘোষণা মতো, কন্টেনমেন্ট জোনের স্টেশনগুলিতে মেট্রো থামবে না। যাত্রীদের তাদের স্মার্টফোনগুলিতে আরোগ্য সেতু অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে বলা হয়েছে। এছাড়া প্রতিটি স্টেশনে চলছে তাপমাত্রা পরীক্ষা।
কেন্দ্রীয় নির্দেশিকার ভিত্তিতে দিল্লি, নয়ডা, চেন্নাই, কোচি, বেঙ্গালুরু, মুম্বাই লাইন -১, জয়পুর, হায়দরাবাদ, কলকাতা, গুজরাত, এবং উত্তর প্রদেশের মেট্রো কর্তৃপক্ষ মেট্রো চালানোর প্রস্তুতি নিয়েছে। তবে মহারাষ্ট্রে এমাসে শুরু হবে না মেট্রো পরিষেবা।
স্টেশনগুলিতে এবং ট্রেনগুলিতে ভিড় এড়াতেও ব্যবস্থা নেওয়া হয়েছে। আপাতত দিল্লি ও গুরুগ্রামের হলুদ লাইনে মেট্রো চলাচল শুরু হলেও আগামী পাঁচদিনের মধ্যে অন্য নানান লাইনেও মেট্রো পরিষেবা শুরু হয়ে যাবে।
Post a Comment