এনআরএসের শৌচাগার থেকে করোনা রোগীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার - The News Lion

এনআরএসের শৌচাগার থেকে করোনা রোগীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার




এনআরএস হাসপাতালের করোনা ওয়ার্ডের শৌচাগার থেকে উদ্ধার এক যুবকের ঝুলন্ত মৃতদেহ ৷ আত্মহত্যা না অন্য কোনও কারণ, খতিয়ে দেখছে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ৷



 হাসপাতাল সূত্রে খবর, রবিবার সকালে এনআরএস হাসপাতালের করোনা ওয়ার্ডের শৌচাগারে এক যুবককে ঝুলন্ত অবস্থায় দেখা যায়৷ খবর পেয়ে হাসপাতালের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান৷ তারাই তাকে নামিয়ে নিয়ে এলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷



মৃত যুবকের নাম রাজকুমার বেরা৷ বয়স ৩৮ বছর। রাজকুমারের বাড়ি দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপে৷  ২ সেপ্টেম্বর বুধবার করোনা আক্রান্ত হয়ে নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি হন৷ তারপর থেকে হাসপাতালের তিনতলায় নতুন করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন তিনি৷ ওই ওয়ার্ডের শৌচাগার থেকেই উদ্ধার হয় রাজকুমারের ঝুলন্ত দেহ৷ পুলিশ মৃত্যুর রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছে।  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.