এনসিবির কাছে এক নতুন তথ্য ফাঁস করলেন সৌভিক, কি সেই তথ্য - The News Lion

এনসিবির কাছে এক নতুন তথ্য ফাঁস করলেন সৌভিক, কি সেই তথ্য




সুশান্ত সিং রাজপুতের মামলায় এই মুহূর্তে বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন রিয়া চক্রবর্তী। অভিনেত্রী রিয়ার ভাই সৌভিক চক্রবর্তী নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর কাছে সম্প্রতি এক নতুন তথ্য জানিয়েছেন। সেখানে জেরা করার সময় সৌভিক জানিয়েছেন,  রিয়া নয়, সুশান্তের জন্য মাদক কিনতেন অন্য একজন।


সৌভিক জানিয়েছেন, তার দিদি রিয়া নন। সুশান্ত এর মাদক কেনার জন্য টাকা খরচ করতেন প্রয়াত অভিনেতার ম্যানেজার। তিনি বলছেন, রিয়া এবং তিনি সুশান্তের জন্য মাদকের যোগান রাখতেন। কিন্তু মূলত এই মাদক কিনতেন সুশান্তের ম্যানেজার স্যামুএল মিরান্ডা। একমাত্র একদিনই নাকী রিয়া সুশান্তের ক্রেডিট কার্ড ব্যবহার করে মাদক কিনেছিলেন।



তবে সৌভিক নিজে কখনও মাদক কেনার জন্য সুশান্তের থেকে টাকা নেননি বলে জানিয়েছেন। রিয়া জেরায় জানিয়েছেন যে দিনে ৩-৪ বার গাঁজা খেতেন সুশান্ত। তিনি নিজে কখনো মাদক নেননি বলে দাবি করেছেন। যদিও সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছ, যেখানে দেখা যাচ্ছে রিয়া ও সুশান্ত এক সঙ্গেই গাঁজা খাচ্ছেন।






কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.