আজ থেকে দিল্লিতে খুলে যাচ্ছে জিম ও যোগা সেন্টারগুলি
অবশেষে করোনা ভয় কাটিয়ে সোমবার থেকে দিল্লিতে খুলে যাচ্ছে জিম ও যোগা সেন্টারগুলি। দিল্লি সরকার জিম ও যোগা সেন্টারগুলিকে খোলার অনুমতি দিয়েছে বলে জানানো হয়েছে। অবশ্য শুরুটা হয়েছিল গত সপ্তাহ থেকেই।
একের পর এক লাইনে খুলে দেওয়া হয়েছিল মেট্রো, ফলে অনেকটা স্বাভাবিক দিল্লি। তবে জিম ও যোগা সেন্টার খুললেও কেন্দ্রীয় সরকার কর্তৃক জারি করা সমস্ত করোনভাইরাস প্রোটোকলগুলি কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।
অবশ্যই পরে থাকতে হবে মাস্ক ও মানতে হবে সামাজিক দূরত্ব। এছাড়া সরকারি ভাবে ৩০ সেপ্টেম্বর অবধি সাপ্তাহিক বাজার খোলার রাখার অনুমতি মিলেছে।

Post a Comment