এবার রান্নার গ্যাসের ভর্তুকি নিয়ে উঠল প্রশ্ন - The News Lion

এবার রান্নার গ্যাসের ভর্তুকি নিয়ে উঠল প্রশ্ন

 



 কেন্দ্র ভারত পেট্রোলিয়ামের নিজেদের পুরো অংশীদারিত্ব ৫২.৯৮ শতাংশ বেচে দেবে বলে ঠিক করেছে। পেট্রোলিয়ামের শেয়ার বেচা হলে এই রাষ্ট্রায়ত্ত সংস্থার রান্নার গ্যাসের গ্রাহকরা ভর্তুকি পাবে তো? এমন প্রশ্ন ওঠে। তবে সংসদে তার জবাবে অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর আশ্বাস দেন, গ্রাহকদের কথা মাথায় রেখে আর্থিক দরপত্র চাওয়ার আগে বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করা হবে। 


 কেন্দ্রের এই অংশীদারি কেনার জন্য ৩০ সেপ্টেম্বরের মধ্যে আগ্রহ পত্র জমা দেওয়ার কথা। তারপরে আর্থিক দরপত্রের প্রক্রিয়ার কাজ শুরু হবে। তেলমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান দাবি করেছেন রান্নার গ্যাসে ভর্তুকি দেওয়া বন্ধ হয়নি। আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম ওঠাপড়া সঙ্গে সঙ্গে ভর্তুকির অংক বাড়ে কমে।


 তবে তেল মন্ত্রক সম্প্রতি জানিয়েছিল, গত চার মাস ধরে এই খাতে কোনও ভর্তুকি দিতে হচ্ছে না, তবে ভর্তুকি তুলে দেওয়া হয়নি। ভর্তুকিযুক্ত এবং ভর্তুকি বিহীন দুই প্রকার সিলিন্ডারের মধ্যে ফারাক কমেছে। তবে ওই ফারাকের অংকটাই দিয়ে থাকে কেন্দ্র।     

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.