অ্যাপেনডিসাইটিস কী ভাবে এবং কেন হয়? এর উপসর্গ ও লক্ষণসমূহই বা কি
কোনও কারণে অ্যাপেন্ডিক্সে খাদ্যকণা বা ময়লা ঢুকে গেলে সেখানে রক্ত আর পুষ্টির অভাব দেখা দেয়। শুধু তাই নয় সেখানে নানা রকম জীবাণুর আক্রমণে সংক্রমণ ছড়িয়ে পড়ে। ফলে অ্যাপেনডিক্সে ব্যথা হতে শুরু করে।
অ্যাপেনডিসাইটিসের উপসর্গ ও লক্ষণসমূহ:
১) পেটে ব্যথা হয়। সাধারণত, নাভির কাছ থেকে শুরু হয়ে পেটের ডান দিকের নিচের দিকে ব্যথা ছড়িয়ে পড়ে,
২) খিদে না পাওয়া,
৩) বমি বমি ভাব,
৪) বমি হওয়া,
৫) ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা বেড়ে যাওয়া,
৬) জ্বর জ্বর ভাব। তবে এ ক্ষেত্রে শরীরের তাপমাত্রা খুব বেশি হয় না,
৭) অ্যাপেন্ডিক্স কোনও কারণে ফেটে গেলে সারা পেট জুড়ে মারাত্মক ব্যথা অনুভূত হয় এবং পেট ফুলে ওঠে।
উল্লেখিত লক্ষণগুলির কোনওটি নিজের মধ্যে লক্ষ্য করলে দ্রুত চিকিত্সকের সঙ্গে যোগাযোগ করুন। কারণ, অ্যাপেন্ডিক্স কোনও কারণে ফেটে গেলে রোগীকে বাঁচানো প্রায় অসম্ভব হয়ে পড়ে।

Post a Comment