তোর্ষার স্রোতে ভেসে যাচ্ছে হস্তিশাবক প্রাণের ঝুঁকি নিয়ে উদ্ধার করল বনকর্মীরা - The News Lion

তোর্ষার স্রোতে ভেসে যাচ্ছে হস্তিশাবক প্রাণের ঝুঁকি নিয়ে উদ্ধার করল বনকর্মীরা




দি নিউজ লায়ন ;  বনদপ্তরের তৎপরতায় প্রাণে বাঁচালো হস্তিশাবক। তোর্ষা নদীতে ভেসে যাওয়া হস্তি শাবক কে প্রাণের ঝুঁকি নিয়ে বাঁচালেন বনকর্মীরা। ভুটান পাহাড়ে অতিরিক্ত বৃষ্টির জেরে অধিকাংশ নদীতে দেখা দিয়েছে জল স্ফীতি।  তোর্সা নদীতেও বেড়েছে জল। আর সেই নদীর জলের স্রোতে ভেসে যাচ্ছিল সাত দিনের এক হস্তিশাবক। নদীর জলে ভাসতে ভাসতে মৃতপ্রায় অবস্থায় ছিল। সেই সময় জঙ্গলে কর্তব্যরত  কর্মীরা নদীতে দেখতে পান। 


এরপর জীবনের ঝুঁকি নিয়ে খরস্রোতা নদী থেকে সাত দিন বয়সী হস্তি শাবক কে উদ্ধার করে কোদাল বস্তি রেঞ্জের বনকর্মীরা । কোদাল বস্তি রেঞ্জের ববড়ো ডাবরি  6 নম্বর বি কম্পার্টমেন্টের তোর্ষা নদী থেকে উদ্ধার হয় হস্তিশাবক টি বলে বনদপ্তর সূত্রে খবর। কোদাল বস্তি রেঞ্জের রেঞ্জার ধীরাজ কামী জানান,  জঙ্গলের কর্তব্যরত বনকর্মীরা তোরসা ওয়াচ টাওয়ার থেকে দেখতে পান একটি হস্তি শাবক তোর্ষার জলে ভেসে যাচ্ছে। দেরি না করে বৃষ্টির মধ্যেই উদ্ধারকাজে নামে বনকর্মীরা দড়ি দিয়ে হস্তি শাবকটিকে বেঁধে তাকে জল থেকে তোলা হয়। 


বনদপ্তর সূত্রে খবর, আপাতত সুস্থ রয়েছে। চিকিৎসকেরা তার শারীরিক পরিস্থিতির দিকে নজর রাখছেন আপাতত কোদাল বস্তি রেঞ্জে বনদপ্তর এর তত্ত্বাবধানে রাখা হবে হস্তি শাবক থেকে পড়ে সেটিকে জঙ্গলে ছাড়ার চেষ্টা করা হবে তবে শাবকটিকে আর হাতিরা তাদের দলে ফেরাবে কি না তা নিয়ে সন্দেহ রয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.