কাশ্মীরে বিজেপি নেতাকে গুলি করে খুন করলো জঙ্গিরা - The News Lion

কাশ্মীরে বিজেপি নেতাকে গুলি করে খুন করলো জঙ্গিরা




দি নিউজ লায়ন ;  জম্মু-কাশ্মীরে ফের বিজেপি নেতাকে গুলি করে খুন করলো জঙ্গিরা। জানা গিয়েছে,  বুধবার সন্ধ্যায় ভারতের জম্মু-কাশ্মীরের বদগাম জেলার খাগ গ্রামে স্থানীয় এক বিজেপি নেতাকে গুলি করে খুন করে  জঙ্গিরা। জানা গিয়েছে, স্থানীয় বিজেপি নেতা ভুপিন্দর সিংকে তাঁর বাড়ির সামনে গুলি করে খুন করে জঙ্গিরা। পুলিশ সুত্রে জানা গিয়েছে, ঘটনার আগে নিজের নিরাপত্তারক্ষীদের নিয়ে খাগ থানায় গিয়েছিলেন ওই বিজেপি নেতা। 


সেখানে কিছুক্ষণ থেকে নিজের নিরাপত্তারক্ষীদের থানায় বসিয়ে রেখে তিনি বেরিয়ে যান। কাউকে কিছু না জানিয়েই ওই বিজেপি নেতা শ্রীনগরের আলুচিবাগে নিজের বাড়ির উদ্দেশ্যে চলে আসেন।   তবে বাদগাম পুলিশের তরফে জানানো হয়েছে, শ্রীনগরে নিজের বাড়ির পরিবর্তে নিজের পৈত্রিক গ্রাম দালওয়াশের দিকে রওনা দেন তিনি। সেখানেই জঙ্গিদের হাতে তিনি গুলিবিদ্ধ হন বলে জানা যায়।  এই বিষয়ে আগে থেকে পুলিশকে কিছু জানাননি তিনি।  


তবে ঘটনার পর এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন এই খুনের দায় স্বীকার করেনি। ঘটনায় অভিযুক্ত সন্দেহে পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। স্থানীয় সুত্রে জানা গিয়েছে, খাগ গ্রামের সক্রিয় বিজেপি নেতা হিসাবে পরিচিত ভুপেন্দর সিং। পুলিশ সুত্রে জানা যায়, বাড়ির কাছাকাছি আসতেই জঙ্গিদের একটি দল তাঁকে ঘিরে ধরে। এরপর ভুপিন্দির সিংকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছুঁড়তে শুরু করে জঙ্গিরা। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। সেখানেই মৃত্যু হয় তাঁর। 


জানা গিয়েছে, কাশ্মীরের বাদগাম জেলার খাগ ব্লকডেভলপমেন্ট কাউন্সিলের চেয়ারম্যান ছিলেন ভুপেন্দর সিং। পাশাপাশি তিনি এলাকার দাপুটে বিজেপি নেতাও ছিলেন। বুধবার রাত পৌনে আটটা নাগাদ তাকে রাস্তার উপরেই গুলিতে ঝাঁঝরা করে দেয় জঙ্গিরা। এর আগে নিরাপত্তার কারনে তাকে প্রশাসনের তরফে দুই জন নিরাপত্তারক্ষী দেওয়া হয়েছিলো।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.