হিঙ্গলগঞ্জে গ্রামবাসীদের সামনে আমফান দুর্নীতি স্বীকার দলীয় নেতাদের
দি নিউজ লায়ন ; আমফানের দুর্নীতির অভিযোগে উত্তাল হয়ে ওঠে হিঙ্গলগঞ্জের দুলুদুলি পঞ্চায়েতের অন্তর্গত ভান্ডারখালী গ্রাম। স্থানীয় বাসিন্দারা অভিযোগ তোলেন প্রকৃত ক্ষতিগ্রস্তরা এখনো অনেকেই টাকা পায়নি কিন্তু সেই জায়গায় স্বজনপোষণ করে টাকা ঢুকেছে পার্টি কর্মিদের একাউন্টে।
এদিন বিকালে সেই অভিযুক্তদের সামনে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। সেই বিক্ষোভের চাপে অন্যায় স্বীকার করতে বাধ্য হলো অভিযুক্তরা।
গ্রামবাসীদের অভিযোগ এলাকার প্রভাবশালীরা, পঞ্চায়েত সদস্যের পরিচিত মহলের মধ্যেই বেশি সংখ্যক আমফানের ক্ষতিপূরণের টাকা ঢুকেছে, কিন্তু সেই তালিকা থেকে বাদ চলে গেছে প্রকৃত ক্ষতিগ্রস্থ পরিবার৷ এলাকার ভিলেজ পুলিশ পরিবার কিভাবে ক্ষতিপূরণের টাকা পেলো তা নিয়ে প্রশ্ন তুলেছে গ্রামবাসীরা।
একই সাথে বুথ সভাপতি পরিবারে দুজনের একাউন্টে টাকা ঢুকলো কিভাবে তা নিয়ে প্রশ্ন তুলেছে গ্রামবাসীরা, আঞ্চলিক সঞ্চালক পরিবার কিভাবে ক্ষতিপূরণ পেলো তা নিয়ে বিক্ষোভে ফেটেপড়ে গ্রামবাসীরা। জানা যায়, এসবের মধ্যেই গ্রামবাসীদের বিক্ষোভের চাপে দুর্নীতির অভিযোগ স্বীকার করে নিলেন একাধিক নেতা৷

Post a Comment