রাজ্যজুড়ে লকডাউন চলছে সকাল থেকে
দি নিউজ লায়ন ; সাপ্তাহিক লকডাউন পর্বে বৃহস্পতিবার রাজ্য জুড়ে সার্বিক লকডাউন পালিত হচ্ছে। বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতা, হাওড়া সহ বিভিন্ন জেলায় জেলায় লকডাউন চলছে। একে লকডাউন, তার উপর সকালের দিকে বৃষ্টির জেরে শহরের রাস্তাঘাট এদিনও প্রায় ফাঁকা।
শহরে দোকান বাজার সব বন্ধ রয়েছে। কলকাতা ও হাওড়া সিটি পুলিশ এলাকায় রয়েছে পুলিশের নজরদারি। গুরুত্বপূর্ণ মোড়ে রাস্তা গার্ডরেল দিয়ে আংশিক ঘেরা রয়েছে। এদিনও লকডাউনে হাওড়া ব্রিজেও কড়া নাকা চেকিং চলছে সকাল থেকে।

Post a Comment