আজব কাণ্ড! বলিউডের গল্পকে হার মানানো এক প্রেমিক চোরের কাহিনী - The News Lion

আজব কাণ্ড! বলিউডের গল্পকে হার মানানো এক প্রেমিক চোরের কাহিনী


 


আজব কাণ্ড! বলিউডের গল্পকে হার মানানো এক প্রেমিক চোরের কাহিনী। পুনের একটি মোবাইল চুরির তদন্ত করতে গিয়ে অবাক হয়ে যান পুলিশ। পুনের এই ঘটনায় পুলিশ জানাচ্ছে, প্রতিশোধ স্পৃহায় এই কাজ করত অভিযুক্ত ব্যক্তি। জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তির গার্লফ্রেন্ড অটো চালকের সঙ্গে পালিয়ে বিয়ে করার পরেই বেছে বেছে অটোওয়ালাদের মোবাইল চুরি করতে শুরু করে অভিযুক্ত ব্যক্তি।  



সূত্রের কবর, অভিযুক্ত ব্যক্তি আহমেদাবাদে একটি রেস্তোরাঁ চালাতেন। তার নাম আরিফ ওরফে ভূরাভাই আরিফ শেখ।তিনি ক্যাম্পের নোয়া মোদিখানার বাসিন্দা বলে সূত্রের খবর। অভিযুক্ত আরিফ শুধুমাত্র অটো চালকদেরকেই তাঁর টার্গেট করত। পুলিশ সোমবার অভিযুক্তকে গ্রেফতারের পর মঙ্গলবার তাঁকে আদালতে পেশ করা হয়।  আরিফ পুলিশকে জানিয়েছে, ২০১২ সালে সে আহমেদাবাদের রেস্তোরাঁ বিক্রি করে নিজের গার্লফ্রেন্ডের সঙ্গে পুণে আসে। 



কিন্তু দুদিন পরে, তার বান্ধবী তার সমস্ত টাকা পয়সা নিয়ে এক অটো চালকের সঙ্গে পালিয়ে যায়। এরপরেই বদলা নিতে সে অটো চালকদের কাছ থেকে মোবাইল চুরি করতে শুরু করে। এখন পর্যন্ত মোট ৭০ জন অটো চালকের মোবাইল চুরি করেছে সে। পুলিশ জানিয়েছে, ৪ জন অটো চালকের কাছ থেকে এই একই ধরনের চুরির অভিযোগ পেয়ে তাঁরা সতর্ক হয়ে কড়া নজর রাখছিল। এরপরেই গ্রেফতার হয় আরিফ। পুলিশ জানিয়েছে, আরিফের কাছ থেকে ১২ টিরও বেশি ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। তবে প্রতিহিংসা বশত চুরি করা ফোনগুলি দিয়ে কি করত তা জানার।




কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.