রায়গঞ্জের আকাশে উড়ল ১০৫ ফুটের জাতীয় পতাকা - The News Lion

রায়গঞ্জের আকাশে উড়ল ১০৫ ফুটের জাতীয় পতাকা




দি নিউজ লায়ন ;   উত্তরবঙ্গের আকাশে সর্বপ্রথম রায়গঞ্জে ১০৫ ফুট উঁচু স্তম্ভের ওপর উড়ল দেশের জাতীয় পতাকা। শনিবার সকালে বিশাল এই পতাকা উত্তোলন করা হয়। এবছরের শুরু থেকেই এই উদ্যোগ নিয়েছিল রায়গঞ্জ পুরসভা। প্রথমে সাধারণতন্ত্র দিবসের দিনকে সামনে রেখে উদ্যোগ গ্রহণ করা হলেও এত বড় একটা কর্মকান্ডে সময় একটু বেশি লেগে যায়। 




তাই স্বাধীনতা দিবসের বিশেষ দিনে অনন্য নজির গড়ার পরিকল্পনা গৃহীত হয়। সুবিশাল এই পতাকা স্তম্ভকে কেন্দ্র করে দুটি আলোকস্তম্ভও বসানো হয়েছে। পতাকা উত্তোলনের পাশাপাশি কোভিড যোদ্ধাদের উদ্দেশ্যে সম্মানজ্ঞাপন করেন।




 অন্যদিকে,৭৪ তম স্বাধীনতা দিবস মর্যাদার সাথে পালিত হল কোচবিহার জেলা শাসকের দপ্তরে। পতাকা উত্তোলন করে ৩০ জন করোনা জয়ী যোদ্ধাদের হাতে মান পত্র মেডেল ও মাস্ক দিয়ে তাদের স্বাগত জানানো হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.