গান্ধীঘাটে গান্ধী স্মৃতি স্মারক স্তম্ভে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করলেন রাজ্যপাল - The News Lion

গান্ধীঘাটে গান্ধী স্মৃতি স্মারক স্তম্ভে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করলেন রাজ্যপাল




দি নিউজ লায়ন ;   স্বাধীনতা দিবস উপলক্ষে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরের গান্ধীঘাটে আজ সকালে গান্ধী স্মৃতি স্মারক স্তম্ভে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাজ্যপাল জগদীপ ধনকার। রাজ্যপাল সস্ত্রীক সূত্র যোগ্যে অংশ নেন। করোনা জনিত পরিস্থিতিতে এবার বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়।



এদিনের অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু, মুখ্যসচিব রাজীব সিনহা, জেলাশাসক চৈতালি চক্রবর্তী প্রমুখ। রাজ্যপাল এদিন বলেন, দেশের গণতন্ত্রকে মজবুত করতে কেন্দ্র ও রাজ্য উভয় সরকারেরই যৌথ ভূমিকা রয়েছে। রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী দুজনকেই সংবিধান মেনে কাজ করতে হয়।




 দুজনের মধ্যে বিভেদ কাম্য নয়। কোভিড নিয়ন্ত্রণে কেন্দ্রের পাশাপাশি রাজ্য সরকারেরও তিনি ভূয়শী প্রশংসা করেন। রাজ্যপাল বলেন, সরকারি কর্মচারীদের একটা দায়বদ্ধতা রয়েছে। রাজনীতির ঊর্ধ্বে উঠে তাঁদের কাজ করতে হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.