করোনায় আক্রান্ত এমপি রমেশ চন্দ্র সেন
ঢাকা প্রতিনিধি : করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ থেকে বুধবার সন্ধ্যায় পাঠানো রিপোর্ট অনুযায়ী তিনি করোনায় আক্রান্ত হয়েছেন।
আজ বৃহস্পতিবার সকালে রমেশ চন্দ্র সেন সংবাদমাধ্যমকে বলেন, আমার কোনো শ্বাসকষ্ট বা জ্বর নেই। আমি সুস্থবোধ করছি। পরীক্ষার ফলাফল নিয়ে আমার সন্দেহ আছে। আজ আবার পরীক্ষার জন্য নমুনা দিনাজপুর পাঠাবো। তবে আমর মনোবল অটুট রয়েছে।
জেলা সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার জানান, ৩ আগস্ট সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনের নমুনা সংগ্রহ করে দিনাজপুর পাঠানো হয়েছিল।তিনি আরও জানান, সংসদ সদস্য বুধবার সন্ধ্যা থেকে হোম আইসোলেশনে রয়েছেন এবং তিনি ভালো আছেন।

Post a Comment