চাকদায় চোখের সামনে তলিয়ে গেলো বট বৃক্ষ
দি নিউজ লায়ন ; প্রকৃতিক বিপর্যয় যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা কয়েক সেকেন্ডের মধ্যে উপলব্ধি করলেন চাকদহ গৌরনগর গঙ্গার পারের মানুষ জন। চাকদহ গঙ্গার পার কম বেশী ভাঙ্গনের কবলে পড়লেও বহুদিনের বট গাছ নিমিষে গঙ্গার জলে তলিয়ে যাবে এমন ভাবনা ছিল না স্থানীয় বাসিন্দাদের মধ্যে একই করোনা সংক্রমণ তারপর এমন গঙ্গার ভাঙ্গন তাদেরকে আতঙ্কিত করেছে।
তাই গঙ্গা হয়তো সর্বশক্তি দিয়ে তার সাবলীল চলার গতিপথ নির্দিষ্ট করে নিচ্ছে। চাকদহে গৌর নগরে গঙ্গার ভাঙন এমন ভয়াবহ রূপ দেখলেন স্থানীয় কিছু বাসিন্দা।আস্ত একটা গাছ ই চলে গেল গঙ্গার বক্ষে।দেখা ছাড়া কোন উপায় ছিলনা এলাকার বাসিন্দাদের।

Post a Comment