করোনার প্রথম ভ্যাকসিন দেওয়া হলো পুতিনের মেয়ের শরীরে - The News Lion

করোনার প্রথম ভ্যাকসিন দেওয়া হলো পুতিনের মেয়ের শরীরে




 দি নিউজ লায়ন ;  বিশ্বের প্রথম করোনা ভাইরানের ভ্যাকসিন তৈরির ঘোষণা দিয়ে তা নিজের মেয়ের শরীরে পুশ করা হয়েছে বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ব্লাদিমির পুতিন। পরীক্ষার সময় ভ্যাকসিনটি মানবদেহে কার্যকর বলে দাবি করেছেন তিনি।


প্রয়োজনীয় পরীক্ষা করেই ভ্যাকসিনটি ব্যবহার করা হয়েছে বলে জোর দিয়ে বলেছেন পুতিন। তার মেয়ের শরীরে ভ্যাকসিন পুশ করা পর শরীরিক অবস্থা ভালো বলেও জানান পুতিন। পরবর্তী ধাপে স্বাস্থ্যকর্মী, শিক্ষক ও অন্যান্যদের মধ্যে এ ভ্যাকসিন পুশ করা হবে বলে জানানো হয়।



সারাবিশ্বে ১৬০টির বেশি ভ্যাকসিন নিয়ে কাজ হচ্ছে।ইতিমধ্যে ২৭টি ভ্যাকসিন মানবদেহে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। যাদের মাঝে অক্সফোর্ড বিশ্ববিদ্যালের ভ্যাকসিনকে বিশ্বের সবচেয়ে দ্রুততম প্রতিষেধক হিসেবে বিবেচনা করো হতো। তবে রাশিয়া বিশ্বের প্রথম দেশ হিসেবে ভ্যাকসিনটির রেজিষ্ট্রেশন দেওয়ার ঘোষণা দিয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.