উলুবেড়িয়ায় বিজেপি ছেড়ে তৃণমূলের শতাধিক
দি নিউজ লায়ন ; শ্যামপুর, উদয়নারায়নপুর, উলুবেড়িয়ার আবার বিরোধী শিবিরে ভাঙন ধরালো তৃণমূল। বিজেপি সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দিলেন শতাধিক কর্মী সমর্থক। মঙ্গলবার সকালে আমতার খালনা অঞ্চল তৃণমূল ভবনে খালনা অঞ্চলের ৪০ টি বিজেপি সিপিএম পরিবার থেকে ১৫০ জন তৃণমূলে যোগ দিল।
এদিন দলে যোগ দেওয়া কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুকান্ত পাল। এদিন তিনি জানান আগামীদিনে বিরোধী শিবির থেকে এইরকম আরো অনেক কমী তৃণমূলে যোগ দেবে। অন্যদিকে দলে যোগ দেওয়া কর্মীদের মতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে রাজ্যে উন্নয়ন করে চলেছেন তাতে যোগ দেওয়ার জন্য দলত্যাগের এই সিদ্ধান্ত।

Post a Comment