ভারতীয় স্যাটেলাইটের দুর্লভ খোঁজে বদলে যেতে পারে পৃথিবী সৃষ্টির ইতিহাস
সূদূর আকাশগঙ্গা থেকে বেরোনো আল্ট্রা ভায়োলেট রে অর্থাৎ অতিবেগুনি রশ্মির খোঁজ দিয়েছে স্যটেলাইট। প্রথম ভারতীয় মাল্টি তরঙ্গ স্যটেলাইট অ্যাস্ট্রোস্যাট মহাকাশে এই বিরল আবিষ্কার করেছে। এই ছায়াপথ বা আকাশগঙ্গা পৃথিবী থেকে ৯.৩ বিলিয়ন আলোকবর্ষ দূরে রয়েছে। পুনে ভিত্তিক ইন্টার -ইউনিভার্সিটি সেন্টার ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স (আইইউসিএ) জানিয়েছে, তাঁদের নেতৃত্বে একটি আন্তর্জাতিক দল এই কৃতিত্ব অর্জন করেছে।
আইইউসিএএ জানিয়েছে, মাল্টি তরঙ্গ স্যাটেলাইটে পাঁচটি এক্সক্লুসিভ এক্স-রে এবং দূরবীন রয়েছে। এটি একটি শক্তিশালী আল্ট্রাভায়োলেট রশ্মি সনাক্ত করেছে যা AUDFS-01 নামক একটি গ্যালাক্সি থেকে উদ্ভূত হয়েছিল। এই ছায়াপথ বা আকাশগঙ্গা পৃথিবী থেকে ৯.৩ বিলিয়ন আলোকবর্ষ দূরে রয়েছে। আইইউসিএর সহযোগী অধ্যাপক ডঃ কনক শাহ জানিয়েছেন, এক বছরে আলো যতদূরে যেতে পারে তত সময়কেই আলোকবর্ষ বলে। সেই হিসেবে এটি প্রায় ৯৫ ট্রিলিয়ন কিলোমিটারের সমান। ডক্টর কনক শাহ তীব্র অতিবেগুনী রশ্মি অনুসন্ধানের জন্য বিশ্বব্যাপী দলের নেতৃত্বে ছিলেন।
এই গবেষকদের দলে ছিলেন ভারত, ফ্রান্স, সুইজারল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান এবং নেদারল্যান্ডসের বিজ্ঞানীরা। এই অতিবেগুনী রশ্মি ২০১৬ সালের অক্টোবর মাসে একটানা ২৮ দিনের জন্য দৃশ্যমান ছিল। তবে বিজ্ঞানীদের এগুলি বিশ্লেষণ করতে দুই বছরেরও বেশি সময় লেগে গিয়েছে।

Post a Comment