আজ থেকে পাহাড়ে লকডাউন প্রত্যাহার করছে জিটিএ
দি নিউজ লায়ন ; গত ১৪ দিন ধরে একটানা দিন সম্পূর্ণ লকডাউনর পর আজ থেকে স্বাভাবিক ছন্দে ফিরছে পাহাড়। আজ রবিবার পাহাড়ে টানা লকডাউন প্রত্যাহার করছে জিটিএ। তবে সম্পূর্ণ লকডাউন প্রত্যাহার করা হলেও কনটেইনমেন্ট জোনগুলিতে লকডাউন চলবে এবং একই সঙ্গে রাজ্য সরকার চলতি মাসের যে দিনগুলিতে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করেছে সেই দিনগুলিতে লকডাউন থাকবে বলে জিটিএ-র পক্ষ থেকে জানানো হয়েছে।
জিটিএ চেয়ারম্যান অনিত থাপা এ প্রসঙ্গে জানিয়েছেন, ১৪ দিন টানা লকডাউন থাকায় পাহাড়ে সংক্রমণ কিছুটা কমেছে। পাহাড়ের 4 পুরসভা দার্জিলিং,কালিম্পং, কার্শিয়াং এবং ডুয়ার্সে নতুন করে সংক্রমণ সেভাবে ছড়ায়নি। বাকি যে সমস্ত জায়গায় লকডাউন ছিল সেখানেও সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে।
তাই নতুন করে আর সম্পূর্ণ করার কোন পরিকল্পনা এই মুহূর্তে জিটিএ-র নেই। তবে পরিস্থিতির দিকে কড়া নজর রাখা হচ্ছে। করোনা সংক্রান্ত সমস্ত রকম সর্তকতা মেনে চলতে হবে। একইসঙ্গে তিনি টানা ১৪ দিন লকডাউন মেনে চলায় পাহাড়বাসীকে ধন্যবাদ জানান তিনি।

Post a Comment