চাকরি দেওয়ার নাম করে কয়েক লক্ষ টাকা প্রতারণা
দি নিউজ লায়ন ; চাকরি
দেওয়ার নাম করে কয়েক লক্ষ টাকা প্রতারণার অভিযোগ এক প্রাথমিক স্কুলের শিক্ষকের
বিরুদ্ধে। অভিযুক্তের নাম শুভেন্দু
সরকার। উত্তর ২৪ পরগণার হালিশহর মেইন
পাড়ার বাসিন্দা। তিনি বাগদা রনীহাটি স্বস্তিপাড়া প্রাথমিক স্কুলের শিক্ষক। সূত্রের
খবর, বনগাঁর বাসিন্দা স্বপন কান্তি
বিশ্বাস, পরিতোষ মণ্ডল ও গৌতম সাধুর সঙ্গে
২০১৬ সালে পরিচয় হয় শুভেন্দুর।
তখন তাদের শুভেন্দু জানায় তার উপর মহলে ভালো
যোগাযোগ আছে। টাকা দিয়ে সে চাকরি পাইয়ে দিতে পারবেন। তার কথা শুনে সহজ পথে চাকরি
পাওয়ার লোভে তারা শুভেন্দুকে মোট সাড়ে ৯ লক্ষ টাকা দেয়। অভিযোগ কারীদের দাবি তখন
শুভেন্দু তাদের বলেছিল চাকরি না দিতে পারলে সে টাকা ফেরত দিয়ে দেবে। দীর্ঘদিন কেটে
যাওয়ার পরও চাকরি না দিতে পারায় তারা শুভেন্দুর কাছে টাকা ফেরত চায়।
অভিযোগ
বিভিন্ন ধাপে ধাপে কিছু টাকা দিলেও এখনো ৫ লক্ষ ৬৮ হাজার টাকা ফেরত দিচ্ছে না।
টাকা চাইলে তাদের বিভিন্ন রকম হুমকি দিচ্ছে বলে অভিযোগ। টাকা না দিয়ে অন্যত্র বদলী
নিয়ে পালিয়ে যাওয়ার ছক করছিল বলেও অভিযোগ
করেন তারা।
টাকা ফেরত চেয়ে বাগদা থানায় প্রতারিতরা শুভেন্দু বিরুদ্ধে লিখিত অভিযোগ
দায়ের করেন তারা। অভিযোগ পেয়ে অভিযুক্ত শুভেন্দুকে আটক করে তদন্ত শুরু করেছে
পুলিস।
রিপোর্ট
বিশ্বজিত দেবনাথ

Post a Comment