অ্যাম্বুলেন্সের চালক রাস্তায় সোনা ও রুপোর অলংকর ব্যাগ কুড়িয়ে পেয়ে ফেরত দিলেন ব্যাবসায়ীকে
দি নিউজ লায়ন ; রানাঘাট পৌরসভার এম্বুলেন্স চালকের সততায় কয়েক লক্ষ টাকার সোনা ও রুপার গহনা ভর্তি ব্যাগ ফেরত পেলো এক স্বর্ণ ব্যবসায়ী। এই ঘটনায় তার সততা ও পৌরসভার নাম উজ্জ্বল করলেন পৌরসভা সূত্রে খবর, নদিয়ার রানাঘাটের মিলপাড়ার বাসিন্দা পেশায় স্বর্ণ ব্যবসায়ী বিশ্বজিৎ ধর সোমবার মোটর বাইকে করে কল্যাণী এলাকায় সোনার ও রুপার গহনা সরবরাহ করতে যাচ্ছিল।
পথে কল্যানির কাছে জাতীয় সড়কে তার গহনা সহ ব্যাগ টি বাইক থেকে পড়ে যায়। ব্যাগ না পেয়ে বাড়ি ফিরে আসেন ব্যাবসায়ী l সেই সময় কল্যাণী হাসপাতালে রোগী নামিয়ে পুরসভার এম্বুলেন্স নিয়ে ফিরছিলেন শঙ্কর মুখার্জি পৌরসভা এম্বুলেন্স চালক।
তিনি রাস্তায় ব্যাগটি পড়ে থাকতে দেখে সেটি তুলে নিয়ে এসে রানাঘাট পুরসভায় জমা দেয়। পরে ব্যাগে থাকা নথি দেখে ওই স্বর্ণ ব্যবসায়ীর সাথে যোগাযোগ করে পৌরসভার প্রশাসক পার্থ সারথী চট্টোপাধ্যায় মঙ্গলবার দুপুরে ব্যাবসায়ী বিশ্বজিৎ ধরের হাতে গহনা সহ ব্যাগটি তুলে দেওয়া হয়।
অ্যাম্বুলেন্সের চালকের এহেন সততায় খুশি স্বর্ণ ব্যবসায়ী ও রানাঘাট পুরসভা কর্মী সকলেই তার এই সততায় মুগ্ধ l চালক শংকর মুখোপাধ্যায় বলেন আমার জিনিস নয়, মূল্যবান যার হারিয়েছিল তার মনের অবস্থা বুঝতে পারছিলাম l এই অলংকার নিয়ে ভোগ করা পাপ তাই আমার বিবেকের কাছে পরিষ্কার থাকতে চেয়ে যার জিনিস তাকে ফেরৎ দিলাম l

Post a Comment