তরুনীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার যুবক - The News Lion

তরুনীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার যুবক




দি নিউজ লায়ন ;   এক তরুণীকে ধর্ষনের চেষ্টার অভিযোগে হিমাংশু হাজরা ওরফে মিন্টু নামে এক যুবককে গ্রেফতার করল নাজিরগঞ্জ ফাঁড়ির পুলিশ। জানা গেছে তরুনী ও অভিযুক্ত মিন্টু দুজনেই সাকরাইল থানার নাজিরগঞ্জ ফাঁড়ির নেপালিপাড়া এলাকার বাসিন্দা।




 স্থানীয় সূত্রে খবর পেশায় আয়ার কাজ করা তরুনীর মা মঙ্গলবার রাতে নাইট ডিউটি যাওয়ার সূযোগে অভিযুক্ত যুবক চালের টালি সরিয়ে ঘরের ভিতরে ঢুকে তরুনীর সঙ্গে অভ্যবতা শুরু করে।




তরুনী চিৎকার করলে পাড়ার লোকজন এসে অভিযুক্তকে ধরে ফেলে পরে পুলিশে খবর দিলে  পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। পুলিশ কর্তাদের বক্তব্য তরুনীর অভিযোগের ভিত্তিতে ধর্ষনের চেষ্টার মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.