পচা মৃতদেহ উদ্ধার শান্তিপুরের গুপিয়া বিল থেকে - The News Lion

পচা মৃতদেহ উদ্ধার শান্তিপুরের গুপিয়া বিল থেকে




দি নিউজ লায়ন ;  শান্তিপুর ব্লকের বাগআঁচড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ছোট কুলিয়া সাহাপাড়া সংলগ্ন রুপিয়া বিলের জলের মাঝখানে কচুরিপানার মাঝে ভেসে ওঠে এক মৃতদেহ। আজ সকাল দশটা নাগাদ স্থানীয় মৎস্যজীবীরা দেখে খবর দেয় এলাকাবাসীদের মৃতদেহটি জলের দিকে দিকে মুখ করে উপুড় হয়ে ভাসছিলো কচুরিপানার মাঝে।




ঘটনাস্থলে শান্তিপুর থানারপুলিশ এলাকাবাসীর সহযোগিতায় উদ্ধার করে মৃতদেহটি। সূত্রের খবর অনুযায়ী জানা যায় আনুমানিক বছর পঞ্চাশৎ কোন পুরুষের মৃতদেহ হলেও হতে পারে, তবে সম্পূর্ণ বিষয়টি বোঝা যাবে ময়নাতদন্তের পর।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.