দক্ষিণবঙ্গের ৫ জেলায় মৃদু কম্পন - The News Lion

দক্ষিণবঙ্গের ৫ জেলায় মৃদু কম্পন




দি নিউজ লায়ন ;  মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণবঙ্গের ৫ জেলা। বুধবার সকাল ৭টা ৫৪ মিনিটে ভূমিকম্প অনুভূত হয় পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ,নদিয়া, বীরভূম ও পূর্ব বর্ধমানে। ন্যাশনাল সেন্টার অফ সিসমোলজির তরফে জানানো হয়, এদিন সকালে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে ৪.১ তীব্রতার কম্পন অনুভূত হয়েছে।



কম্পনের উৎসস্থল ছিল দুর্গাপুর থেকে ১১০ কিমি পূর্ব-উত্তরপূর্বে, ভূপৃষ্ঠ থেকে ১০ কিমি গভীরে। অন্য একটি সূত্রে অবশ্য জানা গিয়েছে, কম্পনের উৎসস্থল হল বহরমপুর থেকে ৩০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে।
রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৩.৮।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.