ডেনিমের কাপড় নিয়ে আহমেদাবাদ থেকে সরাসরি মালবাহী ট্রেন যাবে বাংলাদেশে - The News Lion

ডেনিমের কাপড় নিয়ে আহমেদাবাদ থেকে সরাসরি মালবাহী ট্রেন যাবে বাংলাদেশে




দি নিউজ লায়ন ;  ভারতের আমেদাবাদ থেকে সরাসরি বাংলাদেশে মালবাহী ট্রেন পরিচালনার জন্য কেন্দ্রীয় রেল কর্তৃপক্ষের কাছে অনুমোদন চেয়েছে আমেদাবাদ কর্তৃপক্ষ। বিভাগীয় রেলওয়ে ম্যানেজার দীপক কুমার ঝা-কে উদ্ধৃত করে টাইমস অফ ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, আমেদাবাদ থেকে অরবিন্দ ডেনিম দীর্ঘদিন ধরে বাংলাদেশের তৈরি পোশাক কারখানাগুলোতে কাপড় পাঠিয়ে আসছে।



এবার তারা বিভাগীয় শিল্প নগরটি থেকে সরাসরি ট্রেনে করে বাংলাদেশ পর্যন্ত কাপড় পাঠাতে চায়।  তারই অংশ হিসেবে এরই মধ্যে একটি ট্রেন আমেদাবাদ থেকে সরাসরি বাংলাদেশের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে। আরো একটি ট্রেন শিগগিরই ছাড়া হবে বলে জানান দীপক কুমার ঝা। সরাসরি ট্রেনে কাপড় পাঠানোর সুযোগ অরবিন্দ ডেনিম নিয়মিতভাবেই চাইছে।



কোম্পানির পক্ষ থেকে দাবি করা হয়েছে, মাসে অন্তত এ রকম চারটি ট্রেন তারা আমেদাবাদ থেকে সরাসরি বাংলাদেশের পাঠাতে চায়। আমেদাবাদ থেকে নেপাল ও পাকিস্তানের সরাসরি পণ্যবাহী ট্রেনের মধ্যে যাতায়াত করলেও বাংলাদেশের সঙ্গে সরাসরি ট্রেন চালানোয় বাধা রয়েছে। ঝা বলেন, বিষয়টির ব্যবসায়ী সম্ভাব্যতা যাচাই করে দেখার জন্য এরই মধ্যে পাঁচ সদস্যের একটি টিম গঠন করা হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.