অবশেষে ধরা পড়লো ছিনতাইবাজ - The News Lion

অবশেষে ধরা পড়লো ছিনতাইবাজ




দি নিউজ লায়ন ;  অবশেষে ধরা পড়লো ছিনতাইবাজ। তিনদিনের মধ্যে ছিনতাইকান্ডের কিনারা করলো বারুইপুর থানার পুলিশ। বৃহস্পতিবার সকালে বারুইপুরের বৈন্সবপাড়ার বাড়ি থেকে অটোচালক ছিনতাইবাজ কে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতের নাম সেন্টু ব্যানার্জি ওরফে বেজি।



 বাজেয়াপ্ত করা হয়েছে অটো। উদ্ধার হয়েছে সাড়ে ৮ হাজার টাকা। এস ডিপিও অভিষেক মজুমদার এদিন বলেন,এই অটোচালকই পিছু ধাওয়া করে ওই মহিলার কাছ থেকে টাকা ছিনতাই করে।




এর সঙ্গি কেও ধরা হবে। তল্লাশি চলছে। তার সাথে ছিনতাই হওয়া বাকি টাকা উদ্ধার হবে। প্রসঙ্গত,গত ২৪ আগস্ট ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মিনু বিবি ব্যাঙ্ক থেকে সরকারি প্রকল্পে ঘর তৈরির ২৩ হাজার টাকা নিয়ে বাড়ি ফেরার পথে ছিনতাই হয়। অভিযোগ উঠেছিল অটো করে পিছু ধাওয়া করে এসে ছিনতাই করা হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.