দীঘায় জলোচ্ছ্বাসের আশঙ্কা, চলছে মাইকিং - The News Lion

দীঘায় জলোচ্ছ্বাসের আশঙ্কা, চলছে মাইকিং




দি নিউজ লায়ন ;   বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে রবিবার রাত থেকেই শুরু হয়েছে দিঘায় প্রবল দুর্যোগ।ভারী বৃষ্টি হচ্ছে উপকূলবর্তী পূর্ব মেদিনীপুরে। জেলা প্রশাসনের পক্ষ থেকে মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করা হয়েছে।  মৎস্যজীবীরা মাঝ সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।


 যারা গিয়েছে তাদের দ্রুত ফিরে আসতে বলা হয়েছে। নিম্নচাপের পাশাপাশি প্রশাসনকে চিন্তায় রেখেছে পূর্ণিমার কোটাল। আশঙ্কা রয়েছে প্রবল জলোচ্ছ্বাসের। ইতিমধ্যেই উপকূলবর্তী এলাকা থেকে বাসিন্দাদের সরানো শুরু হয়েছে। সি বিচে চলছে মাইকিং। এমনিতে লকডাউন এর জন্য দিঘায় পর্যটক কম।


তবুও যারা রয়েছেন তাদের সতর্ক করা হচ্ছে। সমুদ্রে নামার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দিঘার পাশাপাশি তাজপুর,মন্দারমনি, শংকরপুরেও জারি করা হয়েছে সর্তকতা।  কাঁথি মহকুমা  প্রশাসনের পক্ষ থেকে সৈকত এলাকা জুড়ে চলছে মাইকিং। তৈরি রয়েছে লুনিয়ারাও। আগামী 48 ঘন্টা দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বলে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.