বারুইপুরের কাছারি বাজারে ভয়াবহ অগ্নিকান্ড, ভস্মিভূত প্রায় দেড়'শ দোকান - The News Lion

বারুইপুরের কাছারি বাজারে ভয়াবহ অগ্নিকান্ড, ভস্মিভূত প্রায় দেড়'শ দোকান




দি নিউজ লায়ন ;   সোমবার রাতের বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে গেল  কাছারি বাজারের কাপড়পট্টির প্রায় ১৪০টি দোকান। বারুইপুর,নরেন্দ্রপুর,বেহালা,ক্যানিং,বজবজ,পাটুলি থেকে দমকলের ১১ টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে মঙ্গলবার দুপুরের পর পর্যন্ত কাজ চালিয়ে আগুন নিয়ন্ত্রনের কাজ চালায়।


 শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো কয়েকটি পকেট এ আগুন রয়েছে। আগুন লাগার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যান এস ডি পিও ,বারুইপুর থানার আই সি। সকালে ঘটনাস্থলে যান অধ্যক্ষ তথা বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়। বাজারের ক্ষতি ঘুরে দেখেন। ব্যবসায়ীদের অভিযোগ,প্রায় ২০ কোটির বেশি তাঁদের ক্ষতি হয়েছে।


তবে আগুন কিভাবে লাগলো তা নিয়ে প্রশ্ন তোলেন। তাঁদের বক্তব্য,বিদ্যুৎ বিভ্রাট চলছিল রাতে। মুষলধারে বৃষ্টি হচ্ছিল। তার মধ্যে বাজারে নাইট গার্ড থাকা সত্ত্বেও কিভাবে আগুন লাগল। যদিও দমকলের প্রাথমিক তদন্তে অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। বাজারে দোকানে প্রচুর কাপড় জামার পাশাপাশি স্যানিটাইজার সহ দাহ্য পদার্থ মজুত ছিল।  তবে তদন্ত চলছে কিভাবে আগুন লাগলো।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.