সোনারপুরে অভিমানে আত্মঘাতি যুবক,উদ্ধার সুইসাইড নোট
দি নিউজ লায়ন ; ঘরের মধ্যে থেকে উদ্ধার হল এক যুবকের ঝুলন্ত দেহ। মৃতর নাম জয়ন্ত গুছাইত(৩৯)। তার কোমর থেকে উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট। ঘটনাটি ঘটে সোমবার রাতে সোনারপুর থানার বিদ্যাধরপুর পঞ্চায়েতের মুকুন্দপুরে।
অভিযোগ,অভিমানে আত্মঘাতি হয়েছে সে। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। পুলিশ জানিয়েছে,সুইসাইড নোটে দুইজনের নাম উল্লেখ করা হয়েছে। এর মধ্যে মহিলার নামও আছে। আত্ম হত্যার প্ররোচনার মামলা রুজু করে পুলিশ তদন্ত শুরু করেছে। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর,মুকুন্দপুরে মোহন নস্কর বলে এক ব্যক্তির বাড়িতে একবছর ধরে ভাড়া থাকতেন জয়ন্ত ও তার স্ত্রী ।
আদতে তার বাড়ি কসবা। পেশায় গাড়ি চালক। এই বাড়িতে অনেক ঘরেই ভাড়াটিয়া রয়েছে। মোহনবাবুর ভাইয়ের ঘরেও ভাড়া রয়েছে। বাসিন্দারা বলেন,গত জন্মাষ্টমীর দিন মোহনবাবুর ভাইয়ের ঘরের ভাড়াটিয়াদের সাথে জয়ন্তর ব্যপক ঝামেলা হয়। অশান্তি হয়েছিল।
অভিযোগ, এই ঘটনার পরের দিন সকালে মোহনবাবুর ভাই,ভাইঝি সহ অন্যরা জয়ন্তবাবুর ঘরে চড়াও হয়। তাকে ঘর থেকে টেনে নিয়ে গিয়ে বাইরে মারধর করা হয়। এক মহিলা চড় ও মারেন। এমনকি মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। এতেই অভিমান হয় তাঁর। এই ঘটনার পর চুপচাপ হয়ে গিয়েছিলেন জয়ন্ত।
শেষে সোমবার রাতে নিজের ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। পুলিশ বাড়ির মালিককেও এই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করেছে। পুলিশ সুইসাইড নোটের সুত্র ধরে অভিযুক্তদের খোঁজে গেলেও তারা পলাতক। তাঁদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

Post a Comment