টিউশানি পড়তে বেরিয়ে নিখোঁজ এক সপ্তম শ্রেনীর ছাত্রী
দি নিউজ লায়ন ; টিউশানি পড়তে বেরিয়ে নিখোঁজ এক সপ্তম শ্রেনীর ছাত্রী।পাঁচদিন পরেও ছাত্রীটির কোন হদিশ পাওয়া যায়নি বলে দাবি পরিবারের লোকেদের। এ নিয়ে কাশীপুর থানায় লিখিত অভিযোগ করেছেন ওই পড়ুয়ার বাবা।পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও এখনও ওই ছাত্রীটির কোন সন্ধান পাওয়া যায়নি।সে কোথায় আছে, কেমন আছে তা নিয়ে পুরো অন্ধকারে ছাত্রীর পরিবার।
ওই নাবালিকার বাড়ি পশ্চিম কাঁঠালিয়া গ্রামে।মেয়েটি কাঁঠালিয়া জুনিয়র হাই স্কুলের সপ্তম শ্রেনিতে পড়ে।স্কুল বন্ধ থাকায় মেয়েটি এখন টিউশানি পড়তে কোচিং সেন্টারে যায়।গত শুক্রবার দুপুরে সে কাঁঠালিয়া বাস স্ট্যান্ডের কাছে একটি কোচিং সেন্টারে যায়।কিন্তু সেখান থেকে আর বাড়ি ফেরেনি।
পরিবারের আশঙ্কা, স্থানীয় যুবক সাহিন তরফদার ওরফে রিঙ্কু ওই নাবালিকাকে ফুঁসলিয়ে দূরে কোথাও নিয়ে গেছে।কারণ ঘটনার পর থেকে উধাও ওই যুবক। অভিযুক্ত যুবক পেশায় একজন ব্যবসায়ী।তিনি বিবাহিত।ছাত্রীর বাবা জাহাঙ্গীর মোল্লা বলেন, ‘থানা পুলিশ করে কোন লাভ হয়নি।অভিযুক্ত যুবকের বাবা অত্যন্ত প্রভাবশালী লোক।পুলিশ তাঁদের হয়ে কাজ করছে।‘

Post a Comment