ভারতে হানা সোয়াইন ফ্লুর, আক্রান্ত ২ হাজার ৭২১ জন, মৃত ৪৪ জন
দি নিউজ লায়ন ; করোনা ভাইরাস মোকাবিলায় ঘাম
ছুটছে ভারতের। তারমধ্যেই এবার দুঃশ্চিন্তা বাড়ালো সোয়াইন ফ্লু। ভারতীয় গণমাধ্যমে
প্রকাশ, ভারতে এখনও পর্যন্ত ২ হাজার ৭২১ টি সোয়াইন ফ্লু আক্রমণের ঘটনা সামনে
এসেছে। ইতিমধ্যেই এই সোয়াইন ফ্লুয়ের কারনে মারা গিয়েছেন ৪৪ জন।
ভারতের
ন্যাশানাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের তথ্য মতে, গত জুলাই মাসের ৩১ তারিখ পর্যন্ত
ভারতে ২ হাজার ৭২১ টি সোয়াইন ফ্লুর ঘটনা রেজিস্টার্ড হয়েছে। আর সোয়াইন ফ্লুতে
মৃত্যু হয়েছে ৪৪ জনের। সোয়াইন ফ্লু সংক্রমণে ভারতের যে পাঁচটি রাজ্য প্রথমে রয়েছে,
সেগুলি হলো কর্নাটক, তেলেঙ্গানা, দিল্লি, তামিলনাড়ু এবং উত্তরপ্রদেশ। যথাক্রমে
সেখানে সোয়াইন ফ্লুতে আক্রান্তের সংখ্যা কর্নাটকে ৪৫৮ জন, তেলেঙ্গানাতে ৪৪৩ জন,
দিল্লিতে ৪১২ জন, তামিলনাড়ুতে ২৫৩ জন এবং উত্তরপ্রদেশে ২৫২ জন।
জানা
গিয়েছে, সোয়াইন ফ্লু মাউষের মধ্যে সর্দি, কাশির মাধ্যমে ছড়িয়ে পড়ছে। স্টান্ডার্ড
এবং সিশন্যাল ফ্লুর ক্ষেত্রে উপসর্গগুলি প্রায় একই ধরনের। জ্বর, কাশি, গলাব্যাথা,
গা, হাত পা ব্যাথা এবং শীত শীত ভাব উপসর্গে হানা দিচ্ছে সোয়াইন ফ্লু। যা সবথেকে
বেশি ঝুঁকির হয়ে যাচ্ছে গর্ভবতী নারীদের ক্ষেত্রে।
বিশেষজ্ঞ
চিকিতসকেরা জানাচ্ছেন, পাঁচ বছরের নীচে এবং বয়স্কদের ক্ষেত্রে এই রোগ ভয়ঙ্কর হয়ে
উঠতে পারে। এই পরিস্থিতিতে ভারতে সমস্ত নাগরিককেই অতিরিক্ত সাবধানতা অবলম্বন করার
পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
বিশেষ করে
সোয়াইন ফ্লু এবং করোনার উপসর্গ যেহেতু অনেকটাই একইরকমের তাই বিশেষভাবে সাবধানতা
অবলম্বন করার পরামসশ দেওয়া হয়েছে। দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, সোয়াইন
ফ্লু এবং করোনার উপসর্গ যেহেতু একই রকমের তাই, দুটি ক্ষেত্রেই পরীক্ষা
প্রয়োজনীয়।

Post a Comment