কেরলে বিমান দুর্ঘটনায় মৃত বেড়ে ১৬ - The News Lion

কেরলে বিমান দুর্ঘটনায় মৃত বেড়ে ১৬





 দি নিউজ লায়ন ;      দুবাই থেকে ভারতগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান রানওয়েতে নামার সময় পিছলে গিয়ে দুর্ঘটনার মুখে পড়লো।    



ঘটনাটি ঘটেছে কেরলের কোজিকোড়ের কারুপুর  আন্তর্জাতিক বিমানবন্দরে।শুক্রবার রাত পৌনে ৮টা নাগাদ কারুপুর বিমানবন্দরে ১৯০ জনকে যাত্রী নিয়ে নামার সময় পিছলে যায় বিমানটি। এই ঘটনায় দুজন পাইলট-সহ কমপক্ষে ১৬ জনের মৃত্যু হয়েছে বলেই জানা যাচ্ছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, নামার সময় একাধিকবার ধাক্কা খেয়ে এয়ারক্র্যাফটের মূল অংশ ফিউসলেজ ভেঙে দুভাগ হয়ে যায় বিমানবন্দরে। 





ইতিমধ্যেই কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরিস্থিতির খোঁজ নিচ্ছেন তিনি। তবে বড় ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। কেরালায় বিমান দুর্ঘটনায় টুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, ”কেরালার মুখ্য়মন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে কথা বলেছি। সবরকম সাহায্য় করা হচ্ছে। একইসঙ্গে দুর্ঘটনায় মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন নমো। আহতদের দ্রুত আরোগ্য় কামনা করেছেন।
শুক্রবার সন্ধ্যায় কোঝিকোড় বিমানবন্দরে রানওয়েতে অবতরণ করার সময় বিপর্যয় ঘটে। জানা যাচ্ছে, দুবাই থেকে কোঝিকোড় ফিরছিল এই বিমানটি। বিমানে ১৭৪ জন যাত্রী, ১০ শিশু, ২ পাইলট ও ৫ কেবিন ক্রু ছিলেন বলে উড়ানসংস্থা জানিয়েছে। অসামরিক বিমান মন্ত্রক (ডিজিসিএ) সূত্রে জানা যাচ্ছে, “একটি খাদে পড়ে যায় বিমানটি। ভেঙে দুটুকরো হয়ে গিয়েছে। অনেকে বেঁচে গিয়েছেন। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, শুক্রবার রাত ৮টা ১৫ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.