গভীর কোমায় প্রণব মুখার্জি - The News Lion

গভীর কোমায় প্রণব মুখার্জি




দি নিউজ লায়ন ;  গভীর কোমায় প্রণব মুখার্জি।  প্রণব মুখার্জির শারীরিক অবস্থার কোনও উন্নতি হয়নি। তিনি এখনও গভীর কোমায় রয়েছেন। ভেন্টিলেটরে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। আজ রোববার দিল্লির সেনা হাসপাতালের তরফে এমনটাই জানানো হয়েছে।  প্রতিদিন বুলেটিন প্রকাশ করে হাসপাতাল কর্তৃপক্ষ।



বুলেটিনে বলা হয়, ‘প্রণব মুখার্জির অবস্থার কোনও পরিবর্তন হয়নি। এখনও গভীর কোমায় রয়েছেন তিনি। ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে তাকে। ওই ভাইটাল প্যারামিটার্স স্থিতিশীল।’

   

উল্লেখ্য, গত ৯ আগস্ট বাড়ির শৌচাগারে পড়ে গিয়ে মাথায় প্রচণ্ড আঘাত পান প্রণব। তার জেরেই স্নায়ুঘটিত সমস্যা দেখা দিলে পর দিন দিল্লি ক্যান্টনমেন্টের সেনা হাসপাতালে ভর্তি হন। সেখানে মাথায় অস্ত্রোপচার হয় তার। পরীক্ষায় করোনাও ধরা পড়ে তার। সেই থেকেই হাসপাতালে ভেন্টিলেটরে রয়েছেন তিনি। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.