বারাসাত থেকে উদ্ধার হল এক বৃদ্ধ ব্যক্তির মৃতদেহ
দি নিউজ লায়ন ; রবিবার সকালে উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত নপাড়া রামকৃষ্ণ পল্লীর পুকুর থেকে
উদ্ধার হল এক ৬৭ বছরের বৃদ্ধ ব্যক্তির মৃতদেহ। মৃত ব্যক্তির নাম গোবিন্দ লাল
চক্রবর্তী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল স্বাধীনতা দিবসের সকাল থেকেই নিখোঁজ ছিলেন
গোবিন্দ বাবু।
সাত বছর আগে চাকরি থেকে তিনি অবসর প্রাপ্ত হন এবং বেশ কিছুদিন ধরেই
মানসিক অবসাদে ভুগছিলেন। কাল সকাল থেকে নিখোঁজ হওয়ার পর থেকেই স্থানীয় লোকরা তার
খোঁজে এলাকায় পোস্টার ফেলেছিল। আজ সকালে তার বাড়ির পাশে পুকুরে মৃতদেহ ভাসতে
দেখে স্থানীয় বাসিন্দারা বারাসাত থানায় খবর দেয়।
বারাসাত থানার পুলিশ ঘটনাস্থলে
এসে মৃতদেহটি উদ্ধার করে বারাসাত হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। স্থানীয়
বাসিন্দাদের বক্তব্য অনুযায়ী, তিনি বেশ কিছুদিন ধরে ফুসফুস জনিত সমস্যায় ভুগছিলেন এবং
তিনি মানসিক ভাবে অবসাদগ্রস্থ ছিলেন।
এক প্রত্যক্ষদর্শী কাল সকাল ১১টা নাগাদ তাকে
শেষবারের জন্য দেখেছিলেন তাকে। তার দাবি গোবিন্দ বাবু বহুদিন ধরে মানসিক
অবস্থাগ্রস্থ ছিল। বাড়ি যাবার পথ ভুলে গিয়ে এদিক দিয়ে যাওয়ার সময় হয়তো কোন
ভাবে পুকুরে পড়ে যায়। নিউরো সমস্যায় রোগাক্রান্ত গোবিন্দ বাবু মানসিক কারণ ছাড়া
মৃত্যুর অন্য কোনো রহস্য নেই বলে স্থানীয় বাসিন্দারাদের দাবি।

Post a Comment