রাত পোহালেই বাঙালির মনসা পুজো, বাজারে নেই বিক্রিবাটা - The News Lion

রাত পোহালেই বাঙালির মনসা পুজো, বাজারে নেই বিক্রিবাটা



দি নিউজ লায়ন ;   রাত পোহালেই বাঙালির মনসা পুজো। এই বছর ফলের দাম বেশি, ফলে পুজো উদ্যোক্তাদের মাথায় হাত ওঠার জোগাড় হয়েছে। উত্তর ২৪ পরগনা জেলার হাবড়ার  খোলা বাজারে একপিস কলা বিকোচ্ছে ৫ থেকে ১০ টাকার মধ্যে। কলা বিক্রেতারা জানালেন, আম্ফান ঝড়ে কলা গাছ নষ্ট হয়ে গিয়েছে। তার উপর নেই বিক্রিবাটা। ফলে পুজোর মরসুমে কলারা দাম বেড়েছে। 

একাধিক  ফল বিক্রেতারা জানালেন, আপেল নাসপতি ১৫০ টাকা কেজি দরে বিক্রি করতে হচ্ছে। শসার কেজি ৭০ থেকে ৮০ টাকা। এক পিস আখের দাম ৫০ থেকে ৬০ টাকা। ফল বাজারের পাশাপাশি দাম বেড়েছে ফুলেরও। ১০০ গ্রাম গাদা ফুলের দাম ২০ টাকা। একপিস পদ্মের দাম ১০ টাকা। তারুপর খরিদ্দার সেইভাবে নেই। রাত পোহালেই মনসা পুজো ঠিকই, বাজারে উঠেছে মনসা ঠাকুরও। তবে নেই সেভাবে বিক্রি। 

পশ্চিমবঙ্গের হাবড়া সুপার মার্কেটের ঠাকুর বিক্রেতা   ননী গোপাল পাল বলেন এই বছর এপর্যন্ত মাত্র ১৩ টি মনসা  ঠাকুর বিক্রি করতে  পেরেছি। একটা মনসা ঠাকুর তৈরি করতে খরচ পড়ে ৫০০ থেকে ৬০০ টাকা। অথচ সেই দামে ঠাকুর এই বছর বিক্রি হচ্ছে না। ফলে লোকসানের ভয় তাড়া করে ফিরছে আমাদের। সব মিলিয়ে মনসা পুজোর আগের দিন যেখানে জমজমাট থাকে পুজোর বাজার সেখানে করোনা আতংকে যেমন বাজার ফাকা, তেমনি নেই বিক্রি বাটা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.