প্রণবের প্রয়াণে শোকজ্ঞাপন রাষ্ট্রপতি, মোদি, মমতার
দি নিউজ লায়ন ; প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে
শোকস্তব্ধ গোটা ভারত। ভাররত্ন এই বাঙালি
রাজনীতিবিদকে হারিয়ে শোকসন্তপ্ত দিল্লির রাজনীতির আঙিনাও। এদিন নিজের শোকবার্তায়
ভারতের বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ
জানিয়েছেন, দেশের সুপুত্রের প্রয়াণে গোটা রাষ্ট্র শোকস্তব্ধ। তিনি ট্যুইটে
লেখেন, 'অসাধারণ
বিবেকের অধিকারী, ভারতরত্ন প্রণব মুখোপাধ্যায় ব্যক্তিগতভাবে আধুনিকতা ও
পরম্পরার অসামান্য সংযোগ ছিলেন।
৫ দশক নিজের দারুন সার্বজনিক জীবনে উনি উচ্চপদে
আসীন থেকেএ মাটির সঙ্গে জুড়ে ছিলেন। নিজের সৌম্য ও মিশুকে স্বভাবের জন্য তিনি
রাজনৈতিক ক্ষেত্রে সর্বপ্রিয় ছিলেন। স্মৃতিচারণায় রাষ্ট্রপতি কোবিন্দ লেখেন, রাষ্ট্রপতি
ভবনের সঙ্গে সাধারণ মানুষের যোগসূত্র বেঁধেছেন প্রণব মুখোপাধ্যায়। এই প্রয়াণ
বার্তায় তিনি গভীরভাবে শোকাহত বলে জানান কোবিন্দ। প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে শোক প্রকাশ কররেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ট্যুইটে তিনি
লেখেন ' ভারতরত্ন শ্রী প্রণব মুখোপাধ্যায়ের
মৃত্যুতে ভারত শোক প্রকাশ করেছে। তিনি আমাদের জাতির উন্নয়নের গতিপ্রকৃতিতে একটি
অলঙ্ঘনীয় চিহ্ন রেখে গেছেন। প্রধানমন্ত্রী মোদি লেখেন, একজন পণ্ডিত সম ব্যাক্তি, , এক গৌরবময় রাষ্ট্রনায়ক, তিনি রাজনৈতিক জগত জুড়ে এবং
সমাজের সমস্ত অংশ দ্বারা প্রশংসিত হয়েছিলেন। শ্রী প্রণব মুখার্জি মূল অর্থনৈতিক ও
কৌশলগত মন্ত্রনালয়ে দীর্ঘস্থায়ী অবদান রেখেছিলেন। তিনি ছিলেন একজন অসামান্য সংসদ
সদস্য''।
অন্যদিকে, ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে
এদিন শোকসন্তপ্ত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন একের পর এক টুইটে
তিনি প্রণব মুখোপাধ্যায় সম্পর্কে বহু কথা লেখেন। তিনি লেখেন, ' ওঁর নেতৃত্বকে
কুর্নিশ এবং বাংলার মানুষের জন্য তাংর আত্মত্যাগকেও জানাই স্যালুট। এই ক্ষতি অপূরণীয়। তাঁর পরিবারের সঙ্গে সমবেদনায়
আমরা রয়েছি।
তাঁর বন্ধু ও সহকর্মীদের প্রতি আমার আন্তরিক সহমর্মিতা। এইভাবেই মনের ভাব টুইটে ব্যাখ্যা করেছেন মমতা
বন্দ্যোপাধ্যায়। মমতা নিজের
টুইটে লিখেছেন, 'দিল্লি সফরে গেলে প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করব না
এনটা ভাবাই যেত না'। তিনি লেখেন,.'উনি লেজেন্ড ছিলেন রাজনীতি থেকে অর্থনীতিতে। আমরা সারা
জীবন কৃতজ্ঞ থাকব।

Post a Comment