সম্পত্তি বিবাদের পোষ্য ল্যাব্রাডারকে বিষ খাইয়ে খুন
দি নিউজ লায়ন ; সম্পত্তি বিবাদে বাড়ির পোষ্য কুকুরকে বিষ খাইয়ে খুনের অভিযোগ। ঘটনাটি ঘটেছে হুগলির চুঁচুড়ায়। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, চুঁচুড়ার কনকশালী বোসেরঘাট এলাকার বাসিন্দা দুই ভাই রঞ্জিত হালদার এবং সঞ্জিত হালদারের দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে বিবাদ চলছে।
অভিযোগ শুক্রবার বিকেলে যখন সঞ্জিত তার ল্যাব্রাডর প্রজাতির পোষ্য কুকুর নিয়ে ছাদে ঘুরছিলেন সেই সময় কুকুরটি ছাদে পড়ে থাকা একটি রুটির টুকরোয় মুখে দিতেই অসুস্থ হয়ে পড়ে। ঘণ্টাখানেকের মধ্যে মৃত্যু হয় তার।চিকিৎসক জানান বিষাক্ত কিছু খাওয়ার ফলে মৃত্যু হয়েছে তার। সঞ্জিতের অভিযোগ, তার দাদা বিষ মাখানো রুটি ছাদে রেখে দিয়েছিল কুকুরটিকে মারার জন্য।
যদিও অভিযোগ অস্বীকার করেছে রঞ্জিত। তার দাবি সম্পত্তি নিয়ে ভাইয়ের সঙ্গে বিবাদ থাকলেও কুকুর খুন করেনি সে। গোটা ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। কুকুরটির দেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে। পাশাপাশি তদন্ত শুরু করেছে পুলিশ।

Post a Comment