সুইসাইড নোট লিখে আত্মহত্যা কিশোরীর - The News Lion

সুইসাইড নোট লিখে আত্মহত্যা কিশোরীর




দি নিউজ লায়ন ;    প্রেমে প্রত্যাখ্যান হয়ে দিদির বাড়িতে এসে আত্মহত্যা কিশোরীর l ঘটনটি ঘটেছে নদীয়ার হবিবপুরের পানপাড়া এলাকায় l স্থানীয় সূত্রে জানা গিয়েছে গোপাল দেবনাথের ছোটো মেয়ে জয়া দেবনাথ এক সপ্তাহ আগে শান্তিপুর বাগানিপাড়ায় দিদির বাড়ি বেড়াতে আসে।



হবিবপুরেরই একটি ছেলেকে ভালোবেসে বিয়ের প্রস্তাবে প্রত্যাক্ষিত হয়ে বেশ কিছুদিন যাবৎ মনমরা হয়ে ছিলো জয়া দেবনাথ। গতকাল রাত 11 টা নাগাদ একটি সুইসাইড নোট লিখে  খাটের পাশে ঘরের ছাদে ফ্যানের হুকের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে।




পারিবারিক সূত্রে  জানা গিয়েছে,জয়া দেবনাথ এ বছর মাধ্যমিক পাস করে, একাদশ শ্রেণিতে ভর্তি হয় হবিবপুরের স্থানীয় একটি বিদ্যালয়ে।  জয়া দেবনাথের তিন বোনের মধ্যে বড়বোনও পারিবারিক অশান্তির জেরে দু'বছর আগে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে।




পাশাপাশি ঘরে দিদি জামাইবাবু থাকলেও, আজ সকাল ছটা নাগাদ নাগাদ অনেক ডাকাডাকির পরও  দরজা না খুললে জামাইবাবু তপন বিশ্বাস  দরজা ভেঙে ঘরে ঢুকে দেখেন শ্যালিকা জয়া ঝুলছে।




এ বিষয় নিয়ে সকাল থেকেই এলাকায় যথেষ্ট চাঞ্চল্য দেখা দিয়েছে। শান্তিপুর থানার প্রশাসন সকাল দশটা নাগাদ মৃতদেহটি ময়না তদন্তের জন্য রানাঘাট মর্গে পাঠিয়েছে। পুলিশ তদন্তে নেমেছে l

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.