শিশুর পেট থেকে বেরলো ব‍্যাটারি - The News Lion

শিশুর পেট থেকে বেরলো ব‍্যাটারি




দি নিউজ লায়ন ;   বাড়ির লোকের অলক্ষে রিমোটের আস্ত একটি পেন্সিল ব্যাটারি গিলে ফেলেছিলো তিন বছরের শিশু। আর সেই ব্যাটারি মিনি ল্যাপারোস্কপির মাধ্যমে ওই শিশুর পেট থেকে বের করে আরও একবার চিকিৎসা পরিষেবার সাফল্যের নজির তৈরি করলো মালদা মেডিকেল কলেজ হাসপাতাল।




সরকারি চিকিৎসা পরিষেবার মান যে কতটা উন্নত হয়েছে, তা এদিন আরও একবার প্রমাণ করে দিয়েছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ। সম্পূর্ণ বিনামূল্যে এই চিকিৎসা ব্যবস্থার পর  ছেলেকে সুস্থ পেয়ে বেজায় খুশি পরিবারের লোকেরা। মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে, তিন বছর বয়সী অসুস্থ ওই শিশুর নাম অনিক সরকার। 




সোমবার সন্ধ্যায় বাড়ির লোকেদের অলক্ষ্যে টিভির রিমোটের একটি পেন্সিল ব্যাটারি গিলে ফেলে ওই তিন বছরের শিশু অনিক । এরপরই তার কান্নাকাটি শুনে পরিবারের লোকেরা বিষয়টি জানতে পারেন। সঙ্গে সঙ্গে চিকিৎসার জন্য ওই শিশুকে তার পরিবারের লোকেরা নিয়ে আসেন মালদা মেডিকেল কলেজে।



বারবার ঢোক গেলার কারণেই সেই ব্যাটারিটি ওই শিশুর অ্যান্টি স্টমাকে চলে যায়। তড়িঘড়ি মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর পার্থপ্রতিম মন্ডলের নেতৃত্বে একটি টিম তৈরি করা হয়।





এরপরই শুরু হয় ওই শিশুর চিকিৎসা । প্রায় ৪০ মিনিট ধরে অস্ত্রোপচারের পর ওই শিশুর পেট থেকে উদ্ধার হয় পেন্সিল ব্যাটারিটি। বর্তমানে তিন বছরের শিশু মেডিকেল কলেজে চিকিৎসক রয়েছে। তার শারীরিক সুস্থতার কথা জানিয়েছে মেডিকেল কলেজের কর্তব্যরত চিকিৎসকেরা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.