ব্যবসায়ীর হাতে কোপ মেরে দেড় লক্ষ টাকা ডাকাতি
দি নিউজ লায়ন ; সাতসকালে দুঃসাহসিক ডাকাতি দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে। চপারের কোপ মেরে দেড় লক্ষ্য টাকা ভর্তি ব্যাগ নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে গুলি। ঘটনার তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে।
দুষ্কৃতীদের হামলায় জখম ব্যবসায়ী মণিলাল প্যাটেলকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, শুক্রবার ভোরে সোনারপুরের রাজপুর কালিতলায় একটি কাঠকলে হানা দেয় তিন জন সশস্ত্র দুষ্কৃতী। স্থানীয় ব্যবসায়ী মণিলাল প্যাটেলের থেকে টাকা ভর্তি ব্যাগ ছিনতাই চেষ্টা করে তারা। বাধা দিতে গেলে তার হাতে চপারের কোপ বসিয়ে দেয় দুষ্কৃতীরা।
এরপর গুলি ছুঁড়তে ছুঁড়তে তারা এলাকা ছেড়ে চম্পট দেয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সোনারপুর থানার পুলিশ। পুলিশের তরফে জানানো হয়েছে কি ঘটনা ঘটেছিল তা তদন্ত করে দেখা হচ্ছে কোন প্রত্যক্ষদর্শী রয়েছে কিনা দেখা হচ্ছে। দুষ্কৃতীদের খোঁজে ইতিমধ্যে তল্লাশি শুরু হয়েছে। নিছক ডাকাতি নাকি ঘটনার পেছনে কোন ব্যাবসায়িক শত্রুতা রয়েছে তাও খতিয়ে দেখছে পুলিশ।

Post a Comment