বাড়িতে রামপুজো করায় ভাঙ্গচুর চালালো দুস্কৃতীরা
দি নিউজ লায়ন ; বাড়িতে রাম
পুজো করার অপরাধে ভাঙচুর। উত্তর ২৪ পরগনা অশোকনগর কল্যাণগড় পৌরসভা ১০ নম্বর
ওয়ার্ডের ঘটনা। অভিযোগ অযোধ্যায় রাম
মন্দিরে ভূমিপুজোর দিন বাড়িতে রামপুজো
আয়োজন করেন। এই খবর পেয়ে গতকাল রাতে
প্রাবীন বিজেপির নেতা এবং আমডাঙ্গা বিধানসভায় ১৯৯৫ সালের বিজেপি প্রার্থী বলাই
বোস এর বাড়ী দলবল নিয়ে হামলা চালায় দুস্কৃতীরা।
অভিযোগ চেয়ার-টেবিল বাড়ির সামনে লাগান পতাক, ধ্বজা খুলে নেওয়া হয়। রাতেই অশোকনগর
থানায় অভিযোগ দায়ের করেছে ওই বিজেপি নেতার ছেলে। অভিযোগ গতকালের ঘটনার জেরে
অসুস্থ হয়ে পড়েছেন প্রবীণ বিজেপি নেতা।
যদিও অভিযোগের ব্যাপারে এই ঘটনায় কারা
জড়িত তা জানেন না বলে জানান অশোক নগরের বিধায়ক ধীমান রায়। তিনি জানান, যারাই এমন অপকর্ম করেছে তাদের জন্য
উপযুক্ত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন তিনি।

Post a Comment