পুরুলিয়ায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ
দি নিউজ লায়ন ; দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে ছিলেন একদা তৃণমূলের প্রতিষ্ঠাতা সদস্য পুরুলিয়ার বিষ্ণু মাহাথা। কিন্তু বিজেপি নেতা কর্মীদের কাজ কর্ম দেখে বীতশ্রদ্ধ হয়ে দু’বছর পর আবার সদলবলে বিজেপি ছেড়ে তৃনমুলে ফিরলেন তিনি। সোমবার পুরুলিয়া শহর তৃণমূল কার্যালয়ে একটি অনুষ্ঠানের মাধ্যমে তিনি আবার তৃণমূলের পতাকা ধরলেন।
এদিন বিকালে তাঁর হাতে দলের পতাকা তুলে দেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় ও পুরুলিয়া জেলা তৃণমূলের সভাপতি গুরুপদ টুডু। বিষ্ণু মাহাথার মত বরিষ্ঠ নেতা দলে ফিরে আসায় জেলায় তৃণমূলের শক্তি বাড়লো বলে মনে করছেন দলের নেতা কর্মীরা।

Post a Comment