অসুস্থ ব্যক্তিকে উদ্ধারে প্রথমে এগিয়ে এলো পুলিশ
দি নিউজ লায়ন ; করোনার আতঙ্কের জের। রাস্তায় অসুস্থ ব্যক্তিকে উদ্ধারে প্রথমে এগিয়ে এলেন না কেউ। পরে পুলিশের তৎপরতায় হাসপাতালে ভর্তির ব্যবস্থা। কারখানায় ডিউটি আসার পথে রাস্তাতেই অসুস্থ হয়ে পড়েছিলেন বয়স্ক এক ব্যক্তি। কিন্তু করোনা পরিস্থিতিতে কেউই প্রথমে তাঁকে উদ্ধার করতে এগিয়ে আসেননি। বাড়িয়ে দেননি সাহায্যের হাত। কয়েক ঘন্টা পর পথচলতি এক ব্যক্তিই প্রথমে সাহায্যের হাত বাড়িয়ে দেন।
এরপর পাড়ার কয়েকজন মানুষ এগিয়ে আসেন। তাঁদের চেষ্টায় খবর দেওয়া হয় স্থানীয় থানায়। এরপর পুলিশ এসে ওই অসুস্থ ব্যক্তিকে রাস্তা থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে লিলুয়ার বি রোড রানীঝিল এলাকায়। ওই ব্যক্তির নাম বাড়ি হাওড়ার টিকিয়াপাড়া এলাকায় বলে জানা গেছে।
অন্যান্য দিনের মতো এদিনও তিনি ফ্যাক্টরিতে কাজে আসছিলেন। রাস্তাতেই তিনি অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। অভিযোগ, ওই ব্যক্তির এক আত্মীয় এমনকি কারখানায় যোগাযোগ করা হলেও প্রথমে কোনও সাহায্য মেলেনি। করোনার আতঙ্কে কেউই প্রথমে এগিয়ে আসেননি। পরে কয়েকজনের চেষ্টায় পুলিশ খবর পেয়ে এসে তাঁকে উদ্ধার করেন।

Post a Comment