যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার - The News Lion

যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার




দি নিউজ লায়ন ;     নরেন্দ্রপুর থানা এলাকার খেয়াদহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের মৌলিহাটি জল ট্রাঙ্কের কাছে এক যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার। নানান জায়গায় আঘাতের চিহ্ন আছে। দেহের কিছুটা দুরেই রাস্তার পাশে অক্ষত অবস্থায় পড়েছিল বাইক। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে খুন করা হয়েছে।




এখনও নাম পরিচয় জানা যায়নি। প্রাথমিকভাবে জানা গিয়েছে এটি ভোর রাতের ঘটনা। দেহ উদ্ধার করে নিয়ে গিয়েছে নরেন্দ্রপুর থানার পুলিশ। বছর খানেক আগে এই এলাকার তিউরিয়াতে উদ্ধার হয় স্বামী স্ত্রীর জোড়া দেহ।




যার এখনো কোনও কিনারা হয়নি। ফের দেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য। পঞ্চায়েতের প্রধান গোরাচাঁদ নস্কর জানিয়েছেন এই এলাকা থানা থেকে অনেক দুরে হওযায় প্রায় এই ধরনের অপরাধের ঘটনা ঘটছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.