গঙ্গার ভরা কোটালে ডুবল জেটি
দি নিউজ লায়ন ; হাওড়ার ১নং জেটি গঙ্গার ভরা কোটালে ডুবে গেল। গত দু'দিনের বৃষ্টিতে গঙ্গায় ভরা কোটালের জেরে জলস্তর বেড়ে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। জেটির দু'দিকের দুটি অংশ এখন জলে ডুবে।এদিন খবর পেয়ে মন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা হাওড়া জেটি পরিদর্শন করে যান।
লক্ষ্মীরতন শুক্লা বলেন, আমি হাওড়ার ছেলে। ছোটবেলায় বাবার সঙ্গে লঞ্চে করে মাঠে যেতাম। এরকম অদ্ভুত দৃশ্য আজ দেখলাম। ভালো লাগল। জল উঠে এসেছে। আবার নেমেও যাবে। এরকমভাবে জলের মতোই করোনা মহামারীও একদিন চলে যাবে।

Post a Comment